আল হিসনুল ওয়াকী বা প্রতিরোধক দূর্গ : আমরা প্রতিদিন যে দোয়াগুলো পাঠ করি, আমল হিসেবে তার গুরুত্ব অসীম। মুসলমানের আচরণীয় জীবনোন্নয়নের লক্ষ্যে এগুলো অভ্যাসে পরিণত করা অতীব জরুরী। বক্ষ্যমাণ গ্রন্থটি এমনই একটি দোয়ার সংকলন। পাঠকের মনোযোগ কাড়বে আশা করি।
Author: আব্দুল্লাহ বিন মুহাম্মদ আস সাদহান
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ পুস্তিকায় বর্তমান পাশ্চাত্য সভ্যতার চারিত্রিক বিপর্যয়, অন্ধ বস্তুবাদ, ভোগবাদী দৃষ্টিভংগিজনিত রোগ, এবং তার প্রতিকার ও চিকিৎসায় মুহাম্মাদু রাসূল সা. এর রিসালাত কি ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে
Author: আবুল হাসান আন-নাদভী
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আল কুরআন ও সহিহ হাদিসের আলোকে সকাল-সন্ধ্যার কিছু চয়নকৃত যিকির-আযকার স্থান পেয়েছে বক্ষ্যমাণ পুস্তিকায়।
Author: ইকবাল হোছাইন মাছুম
Reveiwers: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণ :হজ বিষয়ে একটি অসাধারণ গ্রন্থ। হজের গতানুগতিক বর্ণনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নান্দনিক আচরণের বহু অজানা দিক দৃষ্টির আওতায় এসেছে প্রখ্যাত লেখক ফায়সাল আল বাদানীর এই অনবদ্য রচনার মাধ্যমে। বাংলা ভাষায় রচনাটি ভাষান্তরিত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
Author: ফায়সাল বিন আলী আল-বাদানী
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ব্যক্তি ও সমাজ-জীবন সংস্কৃত ও বিশুদ্ধকরণ কীভাবে সম্ভব তারই নানা কৌশল নিয়ে সাজানো হয়েছে মূল্যবান এ বইটি। সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত বইটি সবার কাছেই সুখপাঠ্য ও উপকারী হবে বলে বিশ্বাস।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: ইন্জিনিয়ার মুজীবুর রহমান
ইসলামী আদর্শের আলোকে শৈশব থেকে প্রাপ্তবয়ষ্ক হওয়া পর্যন্ত কীভাবে আপনি আপনার সন্তানদেরকে লালন-পালনে সক্ষম হবেন, সন্তানের আচার-আচরণ, অভ্যাস-চরিত্র যথার্থরূপে গড়ে তোলার প্রয়াস পাবেন, কীভাবে আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবেন, বক্ষ্যমাণ বইটি, এ ক্ষেত্রে , আপনাকে পথ দেখাবে খুবই নান্দনিক কায়দায়।
Author: মুহাম্মদ বিন শাকের শরীফ
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - আলী হাসান তৈয়ব
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ